রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় মা’দ’কবি’রোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় মা’দ’কবি’রোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের বানাতি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লালুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইজাজ প্যাদার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী বানাতি বাজারে মাইকিং করে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে বাজার এলাকা মুখরিত করেন। তাদের কণ্ঠে উচ্চারিত হয়-

“মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান”,“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”, “চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমিদস্যু-লালুয়াতে চলবে না, চলবে না।”

অভিযান শেষে বাজারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শওকত তালুকদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম প্যাদা এবং সদস্য সচিব জনি জামাল।

বক্তারা বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা লালুয়াকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!