রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা কমিটি গঠিত

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা কমিটি গঠিত

কলাপাড়া প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি-এর কলাপাড়া উপজেলা কমিটি (২০২৫–২০২৬) গঠন করা হয়েছে। ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মোঃ শাহ সুজা উদ্দিনকে সভাপতি এবং মোঃ সোহরব হোসেন হিরনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখা সভাপতি কাজী মোঃ মনিরুজ্জামান ও মোঃ আতাউল হক (আতিক) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবুল বাশার। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুজ্জামান, মোঃ কে এম মনির, মোঃ আব্দুল জলিল খান, মোঃ মোস্তফা জামাল, মোহাম্মাদ ইউনুস হাসান, মা মা নৈ, ইসরাত জাহান নাছিমা ও মোসাঃ সুরাইয়া শিল্পী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এস এম রাকিবুল আহসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ আলমগীর পলাশ, মোঃ শাকিরুল ও মোসাঃ শাহিনা আক্তার।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ আরিফুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর ইসলাম, দফতর সম্পাদক গাজী জামাল, অর্থ বিষয়ক সম্পাদক নীল রতন হালদার, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ জুয়েল মোল্লা, কাব স্কাউট বিষয়ক সম্পাদক মোঃ সুমন মহিবুল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সমবায় বিষয়ক সম্পাদক মোঃ নুরুল হক, মহিলা বিষয়ক সম্পাদক কুলসুম আকতার রোজিনা এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে রাবেয়া বসরী সোনিয়া মনোনীত হয়েছেন।

কমিটিতে কো-অপ্ট সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন মোঃ জাহিদুল ইসলাম, আবু সালেহ মোহাম্মাদ ঈসা, সুজন হালদার, মোঃ শাহ আলম, মোঃ সোলায়মান, মোঃ হেমায়েত উদ্দিন নান্নু, মোঃ কুদ্দুস, মোঃ আব্দুর রাজ্জাক, মুহাঃ জাহিদুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্বাস উদ্দিন, মোঃ রাজিবুল আমিন, মোঃ ফোরকান মিয়া, মোসাঃ দিলারা পারভীন, ইসরাত জাহান শিমু ও মাকসুদা পারভীন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটির মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক অধিকার সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!