কলাপাড়ায় চাঁ’দাবা’জি’র অভিযোগে মা’ম’লা; স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রে’প্তা’র-৩ | আপন নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
কলাপাড়ায় চাঁ’দাবা’জি’র অভিযোগে মা’ম’লা; স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রে’প্তা’র-৩

কলাপাড়ায় চাঁ’দাবা’জি’র অভিযোগে মা’ম’লা; স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রে’প্তা’র-৩

কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামইরতলা এলাকায় সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা ও শ্লীলতাহানির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী মোঃ চান মিয়া গাজী (৫৫) বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সোহানুর রহমান সুমন (৩৫), মোঃ সজীব (৩০), মোঃ রাসেল (৩০), মোঃ সোহেল (২৫), মোঃ হৃদয় (২৩), মোঃ ইয়াকবু গাজী (৩৫) ও মোঃ রুবেল (২০)-কে আসামি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চান মিয়া গাজী পেশায় একজন মাছ চাষী। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় সরকারি খালে মাছ ধরা এবং নিজস্ব ঘেরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা তার কাছে দীর্ঘদিন ধরে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, শনিবার ২৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে চান মিয়া গাজী কয়েকজনকে সঙ্গে নিয়ে সরকারি খালে মাছ ধরতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হয়ে পুনরায় ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা হামলার চেষ্টা চালায়। এ সময় প্রাণভয়ে তিনি ও তার সঙ্গীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা মাছ ধরার জাল, নৌকা, দড়ি, বাঁশ ও একটি মোবাইল ফোনসহ আনুমানিক আড়াই লাখ টাকার মালামাল নিয়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদেরও মারধরের চেষ্টা করা হয়। এছাড়া ভুক্তভোগীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে।

কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!