কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাদরাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক মোঃ সাইদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন শিকদার ,উপজেলা ওলামা দলের সহ-সভাপতি মাহমুদুল হক সাইফী, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন, পৌর সভাপতি মাওলানা মোঃ ফোরকানুল ইসলাম, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মৌলভী মোঃ হানিফ, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাড. জেড এম কাওছার ও সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ।

ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোঃ শিহাব উদ্দিন শরীফ।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!