বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে কলাপাড়া ইসলামিয়া হাসপাতাল, কলাপাড়া ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্র ও কলাপাড়া ইসলামিয়া ফিজিওথেরাপি সেন্টারের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার নাচনাপাড়া নতুন বাস স্ট্যান্ড এলাকায় চৌরাস্তা পানির টাংকির পাশে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঙ্গাশিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ্ মোহাম্মদ আতাউল্লাহ্ বুখারী।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, শিল্প মন্ত্রণালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ আলহাজ্ব মোঃ আহসান হাবিব, প্রতিষ্ঠানের পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার, কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আনোয়ার ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার ছাত্র এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply