শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমতলী প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আমতলী জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ হেযবুত তওহীদের বরগুনা জেলা সভাপতি মোঃ বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোটার মোঃ জসিম উদ্দিন সিকদার, বিশেষ অতিথি ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক প্রভাষক মোঃ জয়নুল আবেদীন, বাংলাদেশ প্রেসক্লাব আমতলী শাখার সভাপতি মোঃ সুমন রশিদ। ঢাকার কেরানীগঞ্জ হেযবুত তওহীদের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফ, বরগুনা জেলা হেযবুত তওহীদের প্রচার সম্পাদক মো. ইদ্রিস মিয়া, সাংবাদিক আবদুল্লাহ মোমেন নিজাম, মোঃ রিপন মুন্সি, যুবদল আমতলী পৌর শাখার সাধারন সম্পাদক সোহাগ তালুকদার, সাংবাদিক এইচ এম রাসেল, আল আমিন বাবু প্রমুখ।

বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!