আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ – আপন নিউজ

শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা
আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭

আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭

আমতলী প্রতিনিধিঃ খাস জমি নিয়ে দ্বন্ধে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছে। আহতদের স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে শুক্রবার সকালে আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামে।

জানাগেছে, আমতলী উপজেলার পুর্বচিলা গ্রামের শ্যামল পাইক ও রাধিকা হাওলাদারের মধ্যে খাস জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে সার্ভেয়ার এনে ওই জমি দুই পক্ষই পরিমাপ করছিল। এমন সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহত শ্যামল পাইক (৬৫), সুবাল পাইক (২৭), মধুসুদন (৪৫), রাধিকা হাওলাদার (৮০), মালতি রানী (৫০), সীমা রানী (২৫) ও পরিতোষ মিস্ত্রীকে (৩০) স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এর মধ্যে গুরুতর আহত রাধিকা হাওলাদারকে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শ্যামল পাইক বলেন, আমার বাড়ীর সামনের জমি রাধিকা হাওলাদার তার দাবী করে ভোগদখল করতে চায়। আমি এতে বাঁধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমাকেসহ তিনজনকে জখম করেছে।

পরিতোষ মিস্ত্রী বলেন, ওই জমি আমার শ্বশুর রাধিকা হাওলাদার ভোগদখল করে আসছে, ওই জমি শ্যামল পাইক তার দাবী করে। এ নিয়ে শুক্রবার জমি পরিমাপ করতে গেলে সুবাল পাইক, শ্যামল পাইক ধারালো অস্ত্র দিয়ে আমাদের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ স্বর্না আক্তার বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!