কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা | আপন নিউজ

সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সম্মাননা পেলেন মনিরুল ইসলাম গাজী কলাপাড়ায় উচ্ছেদ ও মা’ম’লা হ’য়’রা’নি’র প্র’তিবা’দে সংবাদ সম্মেলন কলাপাড়ায় কিশোরকে কু’পি’য়ে হ’ত্যা, তিনজন আ’ট’ক কলাপাড়ায় গৃহবধূর ম’র’দে’হ উ’দ্ধা’র, এতিম হয়ে গেল দুই বছরের কন্যাসন্তান জিয়া স্মৃতি জাদুঘরে কিছুক্ষণ কলাপাড়ায় নাতির বিয়ের অনুষ্ঠানে হা’ম’লা, আ’হ’ত ১ আশানুরূপ পর্যটক নেই কুয়াকাটায়, হতাশ পর্যটন ব্যবসায়ীরা কলাপাড়ায় মা’দ’কসেবীর হা’ম’লা-ভাঙচু’রে আতঙ্কিত গ্রামবাসী; মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ রাতের আঁধারে আমতলীতে ভরা খাল খনন, এলাকাবাসীর বি’ক্ষো’ভ কলাপাড়ায় ঘের নিয়ে দ্বন্দ্ব, সুষ্ঠু বিচারের দাবিতে বি’ক্ষো’ভ
কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা

কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা

কলাপাড়া প্রতিনিধিঃ দলিলের নম্বর ও সম্পাদনের তারিখ ঠিক রেখে তফসিল, দাতা গ্রহীতা মৌজা পাল্টে জালিয়াতির ঘটনায় এক ব্যক্তির নামে মামলা করা হয়েছে। কলাপাড়ায় মোয়াজ্জেমপুর গ্রামের মো: সোবহান কে আসামি করে বৃহস্পতিবার কলাপাড়া থানায় এই মামলা করা হয়। নিজশিববাড়িয়া গ্রামের আব্দুল রাজ্জাক হাওলাদার এই মামলাটি করেছেন।

কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, তার অফিসে মো: সোবহান ২০০৯ সালের ২৩১৯ নম্বর দলিলের মাধ্যমে ইউসুফপুর মৌজার ১৫৩ নম্বর খতিয়ানের ১৩৯৭ দাগের সাড়ে ১৬ শতক জমির নামজারির আবেদন করলে বিষয়টি তার নজরে আসে। তিনি জেলা রেজিস্ট্রারের মাধ্যমে অবগত হন যে ওই দলিলটি মূলত তেগাছিয়া মৌজার জনৈক ব্যক্তির। যেখানে তফসিল, দাতা গ্রহীতা পাল্টে জাল দলিল তৈরি করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করে জেলা রেজিস্টারের হাফেজখানা। জালিয়াতির হোতা সোবাহানকে গ্রেফতারে ইতোমধ্যে এক দফা অভিযান চালানো হয়েছে বলে ইয়াসীন সাদেক নিশ্চিত করেন।

তবে এই চক্রের অন্যান্য হোতাদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করার কাজ চলমান রয়েছে বলে ভূমি প্রশাসন নিশ্চিত করেছে। কে দলিলটি লিখেছেন আর কে কে জড়িত আসামিকে গেস্খফতার করে জিজ্ঞাসাবাদ করলে বের হয়ে আসবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!