‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ – আপন নিউজ

রবিবার, ১৪ Jun ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট কলাপাড়ায় তেগাছিয়া খেয়া পারাপারে ছয় বছরে অতিরিক্ত আদায় ৪৩ লাখ টাকা! কুয়াকাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে পর্যটক নি’হ’ত, আ’হ’ত ৩
‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’

‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ বলেছেন, ‘ কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। শীঘ্রই বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দ দেয়া হবে।’ জেলাও দায়রা জজ মো. শহীদুল্লাহ রবিবার কলাপাড়ায় জেলা আইনজীবী সমিতি আয়োজিত ইফতার ও সদ্য প্রয়াত অ্যাডভোকেট মেহেদী হাসান রুবেলের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিঁনি আরও বলেন, অ্যাডভোকেট মেহেদী হাসান রুবেলের অকাল মৃত্যুতে বিচার অঙ্গনের অনেক ক্ষতি হলো। প্রয়াত অ্যাডভোকেট রুবেলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুন-অর-রশিদ, লিগ্যাল এইডের সিনিয়র সহকারী জজ রাসেল মজুমদার, কলাপাড়া সিনিয়র সহকারী জজ মো. মহিদুল হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি, জেলা আইনজীবী সমিতির সম্পাদক শরিফ মোহাম্মদ সালাউদ্দিন, কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন প্রমুখ।

পরে আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবীদের সাথে অংশ নেন বিচারক বৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!