কলাপাড়ায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ওসি | আপন নিউজ

শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট
কলাপাড়ায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ওসি

কলাপাড়ায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন ওসি

আপন নিউজ রিপোর্টঃ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশের মত কলাপাড়ায় বন্ধ রয়েছে দোকানপাট ও হাট বাজার। এতে করে ব্যহত হয়েছে স্বাভাবিক জীবন যাত্রা।
এ অবস্থায় খেটে খাওয়া মানুষজন ও ভিক্ষুকরা চরম দুর্ভোগের মাঝে পড়েন। আর সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন দিন মজুররা। আর এই দিনমজুরদের মুখে হাসি ফুটাতে এগিয়ে আসলেন কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১ টায় ওসির নিজস্ব উদ্যোগে খেটে খাওয়া ও হতদরিদ্রদের মাঝে চাল, ডাল, তেল ও আলু সহ খাদ্য সামগ্রী বিতরন করেন।
এ সময় থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম আপন নিউজ কে বলেন, বর্তমানে দেশে সবকিছু বন্ধ। এই বন্ধের কারণে দিনমজুর মানুষেরা অনেক কষ্টে রয়েছেন। তাই আমার ব্যক্তিগত পক্ষ হতে সামান্য সহায়তা নিয়ে হতদরিদ্রদের পাশে দাড়িঁয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!