রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

মেজবাহউদ্দিন মাননুঃ “ যুদ্ধ থামাও পৃথিবী বাঁচাও” জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও কলাপাড়ার ধানখালীতে আশুগঞ্জ কোম্পানির অধিগ্রহণকৃত জমিতে সৌরবিদ্যুতকেন্দ্র স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে দশটায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়। পরিবেশ বাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী’র যৌথ আয়োজনে এই অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, কামাল হাসান রনি, সাইফুল্লাহ মাহমুদ ও নজরুল ইসলাম প্রমুখ। অবস্থান কর্মসূচিতে পরিবেশ কর্মী, গণমাধ্যম কর্মী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার অর্ধশতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। বক্তারা জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও আশুগঞ্জ কোম্পানির অধিগ্রহণ করা কৃষি জমিতে সৌরবিদ্যুত স্থাপনের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply