আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা কলাপাড়ায় ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের বিজ্ঞান মেলায় ২য় স্থান অর্জন কলাপাড়ায় ব্যাংক কর্মকর্তার উপর হা’ম’লা’র অভিযোগ
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে গুলিশাখালী ইউনিয়নের ৪০ হতদরিদ্র পরিবারের খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হত দরিদ্র  মানুষ। এ হতদরিদ্র পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান ও ইউএনও মোঃ মনিরা পারভীন সোমবার উপজেলা গুলিশাখালী ইউনিয়নের ৪০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি ডাল দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিকী, এ্যাড. নুরুল ইসলাম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার ও নাজির মোঃ মজিবুর রহমান।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার ৪০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!