কলাপাড়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

কলাপাড়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।।
সোমবার বিকাল ৪টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নে নাচনাপাড়ার বঙ্গবন্ধু কলোনীর কারিতাস সাইক্লোন সেল্টার মাঠে ১০০ জন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, ডাল, তৈল, লবন, আলু ও সাবানসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক মোসাঃ ফাতেমা আক্তার রেখা, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তপন কুমার ঘোষ, আওয়ামীলীগ নেতা শাহরিয়া সবুজ, এমপির পিএ সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাস, টিয়াখালী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক সংবাদকর্মী মোঃ জুলহাস মোল্লা, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এস এম অালমগীর হোসেন প্রমুখ।
এসময় এমপি মহিব ও তার সহধর্মিণী সংক্ষিপ্তে বক্তব্য রাখেন। বক্তব্যে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা থাকতে বলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!