কলাপাড়ায় বড়ই গাছ কাটতে বাধা; ছয়জনকে কুপিয়ে জখম | আপন নিউজ

শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ
কলাপাড়ায় বড়ই গাছ কাটতে বাধা; ছয়জনকে কুপিয়ে জখম

কলাপাড়ায় বড়ই গাছ কাটতে বাধা; ছয়জনকে কুপিয়ে জখম

আপন নিউজ রিপোর্টঃ

বড়ই গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের সশস্ত্র হামলায় রক্তাক্ত জখম হয়েছে একই পরিবারের চারজনসহ ছয় জন। এরা হচ্ছেন খালেক গাজী, মালেক গাজী, নেছারউদ্দিন, রিজিয়া বেগম, মাহবুবু ও জাহানারা বেগম। আহত প্রথম চারজন একই পরিবারের সদস্য। আহতদেরকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাহবুবকে শঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে তিনটার দিকে  কলাপাড়া উপজেলার  নীলগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ হামলা মারধরের ঘটনা ঘটেছে। আহতদের সজন আবুল কালাম জানান, তাঁদের একটি বড়ই গাছ জোরপূর্বক কাটতেছিল প্রতিপক্ষ বাবুল জোমাদ্দার গং। এতে বাধা দেয়ায় তারা ৮/১০ জনে চল, দাও, ছেনা নিয়ে সশস্ত্র হামলা চালায়। কুপিয়ে জখম করা হয়। বয়োবৃদ্ধ নারী-পুরুষ সবাইকে কোপানো ও পিটানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কলাপাড়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!