কলাপাড়ায় এক কন্যা শিশুকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে মামলা; গ্রেফতার-১ | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় এক কন্যা শিশুকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে মামলা; গ্রেফতার-১

কলাপাড়ায় এক কন্যা শিশুকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে মামলা; গ্রেফতার-১

বিশেষ আপন নিউজ প্রতিবেদকঃ

কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুরে পঞ্চম শ্রেনীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে (১১) শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে দুই সন্তানের জনক কালাম বেপারী (৩৮) কে পুলিশ বুধবার গ্রেফতার  করেছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে এ বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য মঙ্গলবার রাতে মহিপুর থানার নজিবপুর গ্রামে শালিস বৈঠক বসে। শ্লীলতাহানীর চেষ্টাকারী দুই সন্তানের জনক কালাম বেপারীকে গ্রাম্য সালিস বৈঠক ডেকে ১০ বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ ওঠে স্থানীয় ইউপি সদস্য সহ ক’জন প্রভাবশালীর বিরুদ্ধে।

ভিকটিম পরিবার সূত্র জানায়, সোমবার (৩০মার্চ) শেষ বিকালে বাড়ির উঠানে খেলার সময় প্রতিবেশী কালাম বেপারী ওই শিশুটিকে ডেকে ঘরে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় কালাম’র স্ত্রী শিশুটিকে শ্লীলতাহানীর হাত থেকে রক্ষা করে।

মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, পুলিশ অভিযুক্ত কালাম বেপারীকে আটক করেছে। এ ঘটনায় ভিকটিম পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!