কুয়াকাটায় দেয়াল চাপায় ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কুয়াকাটায় দেয়াল চাপায় ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু

কুয়াকাটায় দেয়াল চাপায় ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু

আপন নিউজ রিপোর্টঃ

কুয়াকাটায় দেয়ালের নিচে চাপা পরে লিমা (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত আটটার দিকে পাঞ্জুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
লিমা কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সে ওই গ্রামের আলতাফ হোসেন মোল্লা মেয়ে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, সন্ধ্যার পরে কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের ইসমাইল খলিফার নির্মানাধীণ দেয়ালের পাশে বসে লিমা সহ আরও দুইজন শিশু খেলছিল। এসময় হঠাৎ দেয়াল ভেঙ্গে পড়ে। অন্যশিশুরা বেচেঁ গেলেও লিমা দেয়ালের নিচে চাপা পড়ে। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা-২০শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
সংশ্লিষ্ট ওয়র্ডের কাউন্সিলর আশ্রাফ আলী সিকদার জানান, সন্ধার পরে লিমাসহ আরো দুই শিশু একটি পাকের ঘরের নির্মানাধীন দেয়ালের পশে বসে খেলছিলো। এসময় দেয়াল ভেঙ্গে চাপা পরে তার মৃত্যু হয় বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, খবর শুনে ঘটনাস্থলে এসেছি। পর্যবেক্ষন করে দেখা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!