মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
কলাপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হা/ম/লা-ভা/ঙচু/র, ব্যবসায়ীকে মা/রধ/র করার অভিযোগ
কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের সোমবাড়িয়া বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মোঃ এয়াকুব গাজী (৩০) নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় দোকানে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত এয়াকুব গাজীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।
আহত এয়াকুব গাজী অভিযোগ করে বলেন, ইলিয়াস মোল্লা, সিদ্দিকি মোল্লা, আবু মোল্লা ও নুর হোসেন মিয়াসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁর ভাইয়ের ছেলে জিয়াদ গাজীকে মারধর করেন। এ সময় জিয়াদকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়। পরে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে দোকানে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com
Leave a Reply