বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে লকডাউন সফল করতে ককটেল বি/স্ফোরণ, গাড়ী ভাং’চু-র কলাপাড়ায় বাসস্টেশনে ককটেল বিস্ফোরণ, গণপিটুনিতে আ হ ত ১; আ ট ক ২ কলাপাড়ায় বাসস্টেশনে ককটেল বিস্ফোরণ, গণপিটুনিতে আ হ ত ১; আ ট ক ২ নতুন ধানের ঘ্রাণে মুখরিত কলাপাড়া, পাখিমারা মতুয়া মন্দিরে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উদযাপন আমতলী সদর ইউনিয়ন পরিষদ প্রশাসকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন; আনোয়ার সভাপতি, কালাম সম্পাদক কলাপাড়া উপজেলা অভিবাসন সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে ভোররাতে আ-গু’ন, অল্পের জন্য রক্ষা কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ
কলাপাড়ায় বাসস্টেশনে ককটেল বিস্ফোরণ, গণপিটুনিতে আ হ ত ১; আ ট ক ২

কলাপাড়ায় বাসস্টেশনে ককটেল বিস্ফোরণ, গণপিটুনিতে আ হ ত ১; আ ট ক ২

কলাপাড়ায় বাসস্টেশনে ককটেল বিস্ফোরণ, গণপিটুনিতে আ হ ত ১; আ ট ক ২

আপন নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় বাসস্টেশনে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনায় দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নিপু হাওলাদার নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আটক অপর যুবক আদিল সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত।

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন ইউনিক পরিবহনের বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বিকট শব্দে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরিত হলে বাসস্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা দুই যুবককে আটক করে মারধর করেন। পরে টহল পুলিশের সহায়তায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে নিপু হাওলাদারকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অপর যুবক আদিলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, বাসস্টেশনে দুই যুবক ককটেল সদৃশ কিছু একটা বিস্ফোরণ ঘটান। পরে স্থানীয় লোকজন ও টহল পুলিশ তাদের আটক করে। স্থানীয়দের মারধরে নিপু নামে একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!