আমতলীতে প্রশাসনের উদ্যোগে ৮০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন – আপন নিউজ

বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
আমতলীতে প্রশাসনের উদ্যোগে ৮০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে প্রশাসনের উদ্যোগে ৮০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের আপাদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে কুকুয়া ইউনিয়নের ৮০ হতদরিদ্র শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে শনিবার ইউএনও মনিরা পারভীন এ খাদ্য সহায়তা বিতরন করেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে হতদরিদ্র পরিবার খুঁজে খুঁজে আমতলীর ইউএনও মনিরা পারভীন শনিবার উপজেলা কুকুয়া ইউনিয়নের ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। প্রত্যেক পরিবারকে বিশ কেজি চাল, এক লিটার তেল ও এক কেজি ডাল দেয়া হয়। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান,ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার ও নাজির মোঃ মজিবুর রহমান।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার কুকুয়া ইউনিয়নের ৮০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!