রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা

কলাপাড়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন দুস্থ-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদ্য বিদায়ী সহ-সম্পাদক এ্যাড. মো. শামীম আল সাইফুল সোহাগ।
বুধবার উপজেলার বাবলাতলা ও বালিয়াতলীসহ বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরন করেন।
নিজ অর্থায়নে প্রত্যেক পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু ও সাবান দেওয়া হয়। পাশাপাশি করোনা থেকে সুরক্ষিত থাকতে সুরক্ষা মাস্কও বিতরন করা হয়।

এছাড়াও মঙ্গলবার রাঙ্গাবালী প্রেসক্লাব কার্যালয় ও কোড়ালিয়া বাজারে গিয়ে কর্মহীন তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন তিনি।

যুবলীগ নেতা এ্যাড. মো.শামীম আল সাইফুল সোহাগ বলেন, করোনাভাইরাসের ক্রান্তিকালে নিম্ন আয়ের মানুষগুলো মানবেতর জীবন যাপন করছেন। তাই কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমি খাদ্য সামগ্রী বিতরন করছি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার কুয়াকাটা ও মহিপুর এবং শুক্রবার দুপুরে কলাপাড়ার আরও দুস্থ-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!