আমতলীতে ১শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে ১শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে ১শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন

আমতলী প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের আপদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় কর্মহীন মানুষের মধ্যে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও মনিরা পারভীন আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১’শ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া প্রয়োজনীয় সিদ্ধান্তে কর্মহীন হয়ে পড়েছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র মানুষ। এসব হতদরিদ্র পরিবারকে করোনা ভাইরাসের আপদকালীন খাদ্য সহায়তা বরাদ্দ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বৃহস্পতিবার উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন। প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল,তিন কেজি আলু ও এক লিটার তেল বিতরন করেন। খাদ্য সহায়তা বিতরন কালে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার ও নাজির মোঃ মজিবুর রহমান প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপদকালীন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!