আপন নিউজে সংবাদের পর সেই ভাই-বোনের ভিক্ষের বাড়িতে খাদ্য সামগ্রী | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আপন নিউজে সংবাদের পর সেই ভাই-বোনের ভিক্ষের বাড়িতে খাদ্য সামগ্রী 

আপন নিউজে সংবাদের পর সেই ভাই-বোনের ভিক্ষের বাড়িতে খাদ্য সামগ্রী 

আপন নিউজ রিপোর্টঃ
বুধবার আপন নিউজ বিড ডটকমে প্রকাশিত  “কলাপাড়ায় ভাই বোনের ভিক্ষের উপার্জনও বন্ধ খোঁজ নেয়নি কেউ” এম সংবাদ দেখে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজি হলেন
পৌর যুবলীগ নেতা রতন হাওলাদার, পৌর যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী সাবিদ উল ইসলাম (হাসিব) সরকারি মোজাহারউদ্দিন কলেজ শাখার ছাত্রলীগ সাধারন  সম্পাদক মো.হাসানুজ্জামন(অমি গাজী)। বৃহস্পতিবার বিকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামের ভিক্ষক মোঃ আঃ রশিদ হাওলাদার( ৭০) ও তার বড় বোন মোসাঃ জয়তুন  বিবির বাড়িতে গিয়ে ওই খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন।
এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন, ওই রিপোর্টার মো. রাসেল মোল্লা ও আপন নিউজ বিডি ডটকম সম্পাদক এস এম আলমগীর হোসেন।
পৌর যুবলীগ নেতা রতন হাওলাদার বলেন, কলাপাড়া সরকারি মোজাহারউদ্দিন কলেজ শাখার ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. হাসানুজ্জামন (অমি গাজী) এর সাথে মিলে আমি ও পৌর যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী সাবিদ উল ইসলাম (হাসিব) নিম্ন আয়ের মানুুুষ ও দরিদ্রদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি।
বুধবার রাতে আপন নিউজে ভিক্ষক ওই দুই ভাই বোনের খবর পাই, যে তাদের পাশে নাকি কেউই দাঁড়ায়নি। পরে আপন নিউজের এস এম আলমগীর হোসেনের মোবাইল নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের সাধ্য অনুযায়ী কিছু খাদ্য সামগ্রী নিয়ে তাদের বাড়িতে এসেছি।
আমাদের এই কর্মসূচি অব্যাহত আছে।
এবং এমন কোনো দরিদ্র থাকলে আমাদের জানাবেন আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়াতে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!