আমতলীতে ফের সড়কে ডাকাতি | আপন নিউজ

বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে ফের সড়কে ডাকাতি

আমতলীতে ফের সড়কে ডাকাতি

আমতলী প্রতিনিধিঃ

পটুয়াখালী-আমতলী মহাসড়কের ঘটখালী কালভার্টের দক্ষিণ পাশে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে অটোগাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্র ঠেকিয়ে ওই গাড়ীতে থাকা ব্যবসায়ী আবদুল রাজ্জাক হাওলাদারের পঞ্চাশ হাজার টাকা ডাকাত দল নিয়ে গেছে।

জানাগেছে, আমতলী পৌরসভার আবদুল্লাহ ট্রেডার্সের মালিক আবদুল রাজ্জাক হাওলাদার শুক্রবার রাত সাড়ে নয়টায় দিকে আমড়াগাছিয়া বাজারে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করে অটোগাড়ীতে আমতলী আসতেছিল। পথিমধ্যে পটুয়াখালী-আমতলী মহাসড়কের ঘটখালী কালভার্টের দক্ষিণপাশে মুখোশধারী ৭-৮ জন ডাকাত দল অটোগাড়ীর গতিরোধ করে। ডাকাত দেখে গাড়ী চালক দৌড়ে পালিয়ে যায়। পরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ডাকাত দল পাইকারী ব্যবসায়ীর কাছে থাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে বলে জানান ডাকাতের হামলার শিকার আবদুল রাজ্জাক হাওলাদার। তার ডাক চিৎকারে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়। গত দের মাসে একই সড়কে চারটি ডাকাতির ঘটনা ঘটেছে। সড়কে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে বলে জানান ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি।
ডাকাতের হামলার শিকার মোঃ আবদুল রাজ্জাক হাওলাদার বলেন, আমড়াগাছিয়া বাজারে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করে অটোগাড়ীতে আমতলী আসতেছিলাম। পথিমধ্যে ঘটখালী কালভার্টের দক্ষিণ পাশে মুখোশধারী ৭-৮ জন ডাকাত দল গাড়ী থামাতে বলে। গাড়ী থামানো মাত্রই অস্ত্র ঠেকিয়ে আমার কাছে থাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে। তিনি আরো বলেন, ডাকাতদের প্রত্যেকের হাতে ছুরি, রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র ছিল।
আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, এ বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!