আমতলী আ.লীগ সভাপতিকে চিকিৎসা দেয়া তিন চিকিৎসক হোমকোয়ারেন্টাইনে | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলী আ.লীগ সভাপতিকে চিকিৎসা দেয়া তিন চিকিৎসক হোমকোয়ারেন্টাইনে

আমতলী আ.লীগ সভাপতিকে চিকিৎসা দেয়া তিন চিকিৎসক হোমকোয়ারেন্টাইনে

আমতলী প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রায়াত জিএম  দেলওয়ার হোসেনকে চিকিৎসা দেয়া তিন চিকিৎসকসহ চার জন হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হোমকোয়ারেন্টাইনে থাকা আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী।
জানাগেছে, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন গত মঙ্গলবার করোনা ভাইরাসের উপসর্গ শ্বাস কষ্ট, জ্বর ও সর্দিতে আক্রান্ত হন। বুধবার তাকে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। বুধবার তিনি ওই হাসপাতালে চিকিৎসা নেন। ওই হাসাপাতালের চিকিৎসকরা তার করোনা ভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত¡  রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠিয়ে দেন। ওই হাসপাতাল থেকে তাকে ওইদিনই বাড়ীতে নিয়ে আসেন স্বজনরা। বৃহস্পতিবার  বেলা সোয়া ১১টার সময় তার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে জিএম দেলওয়ার হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এমন প্রতিবেদন বরগুনা সিভিল সার্জন ও আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসে আসে। প্রতিবেদন আসার পর তাকে চিকিৎসা দেয়া টিএস শংকর প্রসাদ অধিকারী, ডাঃ ইমদাদুল হক চৌধুরী, ডাঃ এবিএম তানজিরুল ইসলাম ও হিসাব রক্ষক মোঃ শহীদুল ইসলামকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
হোমকোয়ারেন্টাইনে থাকা আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, জিএম দেলওয়ারকে চিকিৎসা দেয়া তিন চিকিৎসক ও চিকিৎসাকালীন সময়ে কাছে থাকা হিসাব রক্ষক মোঃ শহিদুল ইসলাম হোমকোয়ারেন্টাইনে আছেন। তিনি আরো বলেন কোয়ারেন্টাইনে থাকা সকলে সুস্থ্য আছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!