করোনা সংক্রমন রোধে পটুয়াখালীতে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
করোনা সংক্রমন রোধে পটুয়াখালীতে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট

করোনা সংক্রমন রোধে পটুয়াখালীতে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট

পটুয়াখালী সংবাদদাতাঃ

করোনা ভাইরাসের সংক্রমন রোধে পটুয়াখালীতে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট প্রস্তুত করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী পটুয়াখালী নদী বন্দরে এ. আর. খান-১ লঞ্চে এ ভাসমান কোয়ারেন্টিন ইউনিট’র তথ্য ঘোষনা করেন।

পটুয়াখালী বন্দরের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান বলেন, ‘তুষার শিপিং লাইনের মালিকানাধীন এ. আর. খান-১ লঞ্চটি ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে।
এটি ভাসমান কোয়ারেন্টিন ইউনিট হিসেবে ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
এই লঞ্চে ৪০টি ডাবল ও ৩৮টি সিঙ্গেল কেবিন আছে।’

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে যারা পটুয়াখালীতে আসছেন তাদের শহরের বাইরে ভাসমান কোয়ারেন্টিন ইউনিটে রাখা হবে।’

মতিউল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে আলোচনা করে বন্দর সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। ভাসমান কোয়ারেন্টিন ইউনিটে চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!