রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় শ্বাসকষ্টে একজনের মৃত্যু; নমুনা আইইডিসিআরে

কলাপাড়ায় শ্বাসকষ্টে একজনের মৃত্যু; নমুনা আইইডিসিআরে

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের বাসিন্দা নান্নু মোল্লা (৬৫) জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর কলাপাড়া হাসপতালে তার মৃত্যু হয়।

জানা গেছে, তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টে ভূগছিলেন। কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, নান্নু মোল্লা একজন কৃষক। তিনি একজন ইউপি সদস্যের মাধ্যমে এই মৃত্যুর সংবাদটি পেয়েছেন। নান্নু মোল্লা আগে থেকেই শ্বাস কষ্টের রোগী ছিলেন। তাঁর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার বলেন, দুপুর ১ টায় ওই রোগী কে হাসপাতালে আনা হয়। দ্রুত তাকে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যায়। তবে তার শ্বাসকষ্ট ছিল, তখন জ্বর ছিল না। তা ছাড়া হৃদরোগেও আক্রান্ত ছিল। যেহেতু হাসপাতালে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে, তাই তার নমুনা সংগ্রহ করে রোগ তত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!