কলাপাড়ায় পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন যুবলীগ নেতা সোহাগ | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
কলাপাড়ায় পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন যুবলীগ নেতা সোহাগ

কলাপাড়ায় পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন যুবলীগ নেতা সোহাগ

রাসেল মোল্লা, আপন নিউজ প্রতিবেদকঃ

করোনাভাইরাসের প্রার্দুভাবে মানুষ যখন লকডাউনে ঘরে তখন কর্মহীন,অসহায় ও দরিদ্র মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশ আওয়ামীযুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদ্যবিদায়ী সহ-সম্পাদক কলাপাড়ার কৃতি সন্তান এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ।
তিনি কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীন দরিদ্র নিম্ন মধ্যবিত্ত ৫০০০ হাজার পরিবারের মাঝে নিজ হাতে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। এ খাদ্য তালিকা রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবন, সাবান সহ-নানা ধরনের খাদ্য গত ১২দিন ধরে এলাকায় অবস্থান করে এসব খাদ্য সহায়তা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে দিয়েছেন।

এ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ আপন নিউজ কে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল ভাই এর আহবানে মহামারি করোনায় কর্মহীন সাধারন মানুষের কাছে খাদ্য সামগ্রী বিতরণ করছি। রাষ্টীয় নির্দেশনা মেনে করোনা ভাইরাসের এ মহামারি থেকে বাঁচতে ধৈর্যসহকারে ঘরে থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, কলাপাড়া-রাঙ্গাবালী উপজেলা ও মহিপুর থানাধীন সমুদ্র এলাকার মানুষ কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকটের মধ্যে দিন পার করছে। তার সাধ্যের মধ্যে এসময়ে কর্মহীন ৫০০০ হাজার পরিবারের পাশে দাড়াতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি। সমাজের বিত্তবানদেরও কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান এ কেন্দ্রীয় যুবলীগ নেতা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!