ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন আমতলীর ইউএনও মনিরা পারভীন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন আমতলীর ইউএনও মনিরা পারভীন

ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন আমতলীর ইউএনও মনিরা পারভীন

আমতলী প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের আপদকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা হতদরিদ্র কর্মহীন শ্রমজীবি ৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। সামাজিক সুরক্ষা বজায় রেখে শনিবার আমতলী’র ইউএনও মনিরা পারভীন উপজেলা কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গুচ্ছগ্রামের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দেন। ইউএনও’র এমন মহতি উদ্যোগে অভিভুত আমতলী উপজেলাবাসী।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে সরকারের নেয়া উৎকৃষ্ট সিদ্ধান্তে কর্মহীন হয়ে পরেছে উপজেলার কয়েক হাজার হতদরিদ্র শ্রমজীবি মানুষ। এ শ্রমজীবি পরিবারকে করোনা ভাইরাসের আপদকালিন সময়ে খাদ্য সহায়তা বরাদ্দ দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ শ্রমজীবি পরিবারগুলোর মধ্যে খুঁজে খুঁজে কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গুচ্ছগ্রামের হতদরিদ্র ৬০ পরিবারকে শনিবার আমতলীর ইউএনও মনিরা পারভীন প্রত্যান্ত গ্রামা লের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেন। হতদরিদ্র প্রত্যেক পরিবারকে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল দেয়া হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, উপজেলার কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গুচ্ছগ্রামের ৬০ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!