রাঙ্গাবালীতে চারজন করোনায় আক্রান্ত | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
রাঙ্গাবালীতে চারজন করোনায় আক্রান্ত

রাঙ্গাবালীতে চারজন করোনায় আক্রান্ত

রাসেল মোল্লাঃ

কলাপাড়ার রাঙ্গাবালী উপজেলায় প্রথমবারের মত চারজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল এই উপজেলা থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে চারজনের করোনা শনাক্ত হয়। তাদের মধ্যে তাবলিগ জামাতে আসা দুইজন ভারতের বিহারের নাগরিক এবং একজন পাবনা জেলার। এছাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োজিত এক উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসারেরও করোনা শনাক্ত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত করোনা শনাক্ত হওয়ায় তাবলিগ জামাতের ওই তিন ব্যক্তি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে অবস্থিত মারকাজ মসজিদে কোয়ারেন্টাইনে রয়েছেন। তাবলিগ জামাতের উপজেলা আমির মো. ফয়সাল আহম্মেদ বলেন, ‘তাবলিগ জামাতে আসা ওই তিনজন ব্যক্তির মধ্যে করোনা ল²ন (উপসর্গ) নেই। তারা পুরোপুরি সুস্থ্য আছেন। সুতরাং পুন:রায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার দাবি জানাচ্ছি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘রাঙ্গাবালীতে প্রথমবারের মত চারজন করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে শিগগিরই আইসোলেশনে নেওয়া হবে।’ ঝুঁকি এড়াতে এ উপজেলাকে পুরোপুরি লকডাউন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘উর্ধ্বতণ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!