আমতলীতে নতুন প্রযুক্তির দুটি কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
আমতলীতে নতুন প্রযুক্তির দুটি কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর

আমতলীতে নতুন প্রযুক্তির দুটি কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলীতে নতুন প্রযুক্তির দুটি কম্বাইন হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে। রবিবার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান দু’জন কৃষকের মাঝে এ মেশিন হস্তান্তর করেন।
জানাগেছে, কৃষি কাজকে এড়িয়ে নেয়ার জন্য সরকার নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিনের উদ্ভাবন করেন। এই মেশিনে একই সাথে ধান কাটা, মাড়াই ও বস্তাভর্তি করা যায়। সরকারী উন্নয়ন সহায়তার আওতায় কৃষি মন্ত্রনালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমতলী উপজেলার দু’জন কৃষকের জন্য এ নতুন প্রযুক্তির কম্বাইন হার্ভেস্টার মেশিন সরবরাহ করেন। রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান কৃষকের মাঝে এ মেশিন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মনিরা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার ও একেএম নুরুল হক তালুকদার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!