আমতলী-তালতলীতে আদার কেজি ৪’শ টাকা! | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলী-তালতলীতে আদার কেজি ৪’শ টাকা!

আমতলী-তালতলীতে আদার কেজি ৪’শ টাকা!

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী ও তালতলী বাজারে বুধবার আদা ৪’শ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহ আগে এ আদায় কেজি ছিল এক’শ ২০ টাকা। হঠাৎ করে আদার দাম কেজিতে দুই’শ ৮০ টাকা বৃদ্ধি পাওয়ায় হতাশ ক্রেতারা।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রাদূর্ভাবে সারাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে উত্তরা ল থেকে মসলা জাতিয় দ্রব্য আদা আসা প্রায় বন্ধ হয়ে যায় এমন দাবী পাইকারী বিক্রেতাদের। এ সুবাদে আমতলী ও তালতলী বাজারে এক ধরনের অসাধু ব্যবসায়ী আদা গুদামজাত করে রেখে কৃত্রিম সংঙ্কট তৈরি করেছে। এতে বাজারে আদার প্রচুর সংঙ্কট দেখা দেয়। ফলে হুহু করে বাড়তে থাকে আদার দাম। গত এক সপ্তাহ পূর্বে আদার কেজি ছিল এক’শ ২০ টাকা। ওই আদা বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ৩’শ ৫০ থেকে ৪’শ টাকায়। ক্রেতা সাইফুল, নিজাম ও সোহেল অভিযোগ করে বলেন, আমতলীর কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে আদার কৃত্রিম সংঙ্কট তৈরি করে দাম বৃদ্ধি করেছে। ওই সকল সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা।
বুধবার আমতলী ও তালতলী উপজেলার আমতলী, গাজীপুর, চুনাখালী,তালতলী, কচুপাত্রা ও ছোটবগী বাজার ঘুরে দেখা গেছে ৩’শ ৫০ টাকা থেকে ৪’শ টাকা কেজিতে আদা বিক্রি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা বলেন, ছোট বিক্রেতারদের কিছুই করার নেই। পাইকারী ব্যবসায়ীরা আদার কৃত্রিম সংঙ্কট তৈরি করে দাম বৃদ্ধি করে দিয়েছে।
আমতলী বাজারের ক্রেতা লিটন ও জাকারিয়া বলেন ৪’শ টাকা কেজি দরে আদা বিক্রি হচ্ছে। যা ক্রেতাদের নাগালের বাহিরে।
শেফালী বেগম বলেন, ২’শ ৫০ গ্রাম আদা ১’শ টাকায় ক্রয় করেছি। তিনি আরো বলেন, গত এক সপ্তাহ আগে এ আদার কেজি ছিল ১’শ ২০ টাকা।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, আদার কৃত্রিম সংঙ্কট সৃষ্টি করে যারা দাম বৃদ্ধি করেছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!