রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৮ দফা দাবিতে রাজধানীতে মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ
শার্শার পল্লীতে ফেলে যাওয়া একদিনের নবজাতক কে কোলে তুলে নিল কৃষক দম্পতি

শার্শার পল্লীতে ফেলে যাওয়া একদিনের নবজাতক কে কোলে তুলে নিল কৃষক দম্পতি

মোঃ জসীম উদ্দীন,বেনাপোলঃ

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে একটি পটলের ক্ষেতের আইলের উপর থেকে সদ্য ভুমিষ্ঠ হওয়া নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করেছেন বজলুর রহমান নামে এক কৃষক।

কৃষক বজলুর রহমান জানান, ভোরে পটলের ক্ষেতে পটলের ফুল ছোঁয়ানো কাজ করতে গিয়ে আইলের উপর একটি বস্তা পড়ে থাকতে দেখি। একটু কাছে গিয়ে দেখি ভীতরে কিছু নড়াচড়া করছে।
তখন বস্তার মুখ খুলতেই দেখি সদ্য নবজাতক একটি শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করছে। শিশুটিকে বাড়িতে এনে প্রাথমিক পরিচর্যা করি। এ ঘটনা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী শিশুটিকে একনজর দেখার জন্য ছুটে আসেন।

উলাশী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং বজলুর রহমানের বাড়িতে গিয়ে শিশুটির বিষয় খোঁজ খবর নিয়েছি।
কৃষক বজলুর রহমান দম্পতিও নিঃসন্তান হওয়ায় তিনি শিশুটিকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে ইচ্ছে প্রকাশ করেন।

স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে বজলুর রহমানের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, রাখে আল্লাহ মারে কে, কে বা কারা শিশুটিকে মেরে ফেলার উদ্দেশ্যে ফেলে দিয়ে যায়। আল্লাহর অশেষ মেহেরবানিতে জীবিত অবস্থায় নিঃসন্তান কৃষকের ঘরে ঠাঁই হলো তার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!