কলাপাড়ায় মাছ ধরা নিয়ে হামলা; আহত-২ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
কলাপাড়ায় মাছ ধরা নিয়ে হামলা; আহত-২

কলাপাড়ায় মাছ ধরা নিয়ে হামলা; আহত-২

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের  চরবালিয়াতলী গ্রামে কালভার্টে মাছ ধরা নিয়ে হামলা হয়েছে। এতে দুই জন গুরুতর আহত হয়। বৃহস্পতিবার দুপুর এ হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চর বালিয়াতলীর রাস্তার মাঝে স্থাপিত কালভার্টে উজান্ত মাছ ধরা নিয়ে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
স্থানীয় মুসা ও তার ছেলে অসীমের সাথে একই এলাকার মান্নান হাওলাদার ও তার ছেলেদের সাথে উজান্ত মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব হয়। একপর্যায়ে মান্নান হাওলাদার ও তার ছেলে ইসা, শুভ ও বাবু লাঠিসোটা ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মুসা (৩৫) এবং তার ছেলে অসীম (১৭) কে জখম করে রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে দিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। তাদের দুজনের মাথায় ও হাতে গুরুতর জখম রয়েছে। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালে ভর্তি দিয়ে দেন।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি, অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!