কলাপাড়ায় বিএনপি নেতা মনিরুজ্জামান মনিরের খাদ্য সামগ্রী বিতরণ | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় বিএনপি নেতা মনিরুজ্জামান মনিরের খাদ্য সামগ্রী বিতরণ

কলাপাড়ায় বিএনপি নেতা মনিরুজ্জামান মনিরের খাদ্য সামগ্রী বিতরণ

রাসেল মোল্লাঃ

করোনা সংক্রমণে লকডাউনে দুস্থ, অসহায়, কর্মহীন, গৃহবন্দী মানুষের জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সাধারন সম্পাদক পটুয়াখালী জেলা বিএনপির সহ কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির ।

বৃহস্পতিবার সকাল ১১টায় কলাপাড়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমান্ডার পটুয়াখালী ৪আসনের সাবেক এম,পি ও ডিডিসি মরহুম আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন এর বাস ভবন সবুজ ছায়া প্রাঙ্গনে

দুস্থ, অসহায়, বিপদগ্রস্ত, কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির এর পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ -সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, যুগান্তর কলাপাড়া প্রতিনিধি অমল মুখার্জী, কলাপাড়া পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কবিরুল ইসলাম মুধা, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি রফিকুল ইসলাম মিরাজ, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এস,কে রঞ্জন, সহ-সাধারন সম্পাদক রাসেল মোল্লা, উপজেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান প্রমুখ।

ইতোমধ্যে প্রায় ১০০০ হাজার অসহায় পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির এর পক্ষ থেকে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কামরুজ্জামান কামরুল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!