কলাপাড়ায় ঈদ কেনাকাটার টাকা দিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা 
কলাপাড়ায় ঈদ কেনাকাটার টাকা দিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরন

কলাপাড়ায় ঈদ কেনাকাটার টাকা দিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরন

আপন নিউজ রিপোর্টঃ

কলাপাড়ায় ঈদের কেনাকাটা না করে ওই দিয়ে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।

জানাগেছে, ঈদে নিজের জন্য কেনাকাটা না করে জমানো টাকা করোনা ভাইরাসের প্রভাবে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের জন্য মেয়ে নুরুন নাহার রিমা বাবা সাংবাদিক নুরুল কবির ঝুনু কে দিয়ে দেনন।
ওই টাকা দিয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে উপজেলার চরনজিব, বলিপাড়া, বালিয়াতলী গ্রামে দুই শতাধিক পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এ মহৎ কাজে সাংবাদিক নুরুল কবির ঝুনু কে আরো সহযোগিতা করেন কুয়েত প্রবাসী আব্বাস উদ্দিন, হাজী রুহুল আমিন, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি অধ্যাপক ইউসুফ আলী, হাসান ও মেরিন ইঞ্জিনিয়ার আলামিন। বালিয়াতলী মানব সেবায় সামাজিক সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে এ বিতরণে সহযোগিতা করেন। রিমা বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানের কারনে এলাকার অনেক মানুষ কর্মহীন হয়ে পরায় অনেক পরিবারেই ঈদ আনন্দ নেই। তাই আমরাও ঈদ উৎসব বর্জন করে এবারের ঈদে নতুন কিছু না কিনে সে টাকা অসহায় মানুষের জন্য দিয়েছি। ঝুনু কবির ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সকলকে সাধ্যমত তার পাশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!