শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
দুমকিতে লুথার‌্যান হাসপাতালে হামলা ও লাঞ্ছিতের ঘটনায় আউটডোর চিকিৎসা সাময়িক বন্ধ ঘোষনা

দুমকিতে লুথার‌্যান হাসপাতালে হামলা ও লাঞ্ছিতের ঘটনায় আউটডোর চিকিৎসা সাময়িক বন্ধ ঘোষনা

খান মাইনউদ্দিন, বরিশাল অফিস:

বুধবার দুপুর সোয়া ১২টায় দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে হামলা, ভাঙচুর, হুমকি-ধামকি এবং লাঞ্ছিতের ঘটনায় বৃহস্পতিবার এলএইচসিবি কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য মা ও শিশু স্বাস্থ্যসেবা বন্ধ ঘোষনা করে নোটিশ জারি করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুনিয়র নার্স যুথিকা মন্ডল ও তার স্বামী মৃত্যুঞ্জয় মন্ডলকে প্রায় এক বছর পূর্বে চাকুরি হতে অব্যাহতি প্রদান করলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক সবুজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুজ্জামান সোহাগ, শ্রমিকলীগ নেতা মনিরুল ইসলাম মনির মৃধাসহ ১৫-২০ জন তাদের পক্ষাবলম্বন করে চাকুরিতে পুর্নবহাল করার দাবিতে একটি গ্রুপ ঢুকে অতর্কিত হামলা চালিয়ে জনসংযোগ ও প্রশাসনিক কর্মকর্তা মি. রেভ ডেভিড ঘোষ এর কক্ষে প্রবেশ করে টিম লিডার সাগর রোজারিওসহ দুজনের উপর অতর্কিত হামলা, ভাঙচুর, লাঞ্ছিত, ইন্টারনেট সংযোগ এবং সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় হামলাকারীরা। নির্বাহী পরিচালক মি. পিউস ছেড়াও এবং বিদেশী চিকিৎসক ডক্টর জাস্টিন এর গেষ্ট হাউজে গিয়ে ভাঙচুর, গালাগালি এবং হুমকি-ধামকি প্রদান করে।
এ প্রেক্ষিতে বৃহস্পতিবার আমেরিকা দাতা সংস্থা কর্তৃক পরিচালিত এলএইচসিবি কর্তৃপক্ষ এমন ঘটনায় ব্যতিথ ও আতঙ্কিত হয়ে নিরাপত্তাহীনতার কারনে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালটির বর্হিঃবিভাগ বন্ধ ঘোষনা করে কর্তৃপক্ষ। এছাড়াও বিষয়টি পর্যায়ক্রমে দাপ্তরিকভাবে ইউএনও, জেলা প্রশাসক, ওসি, পুলিশ সুপার, ডিআইজি, বিভাগীয় কমিশনার, মাননীয় সচিব, মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের সংশ্লিষ্ট সেলসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবহিত করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই হামলার বিচার করা না হবে ততক্ষণ পর্যন্ত হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। এদিকে চাকুরিচ্যুত দম্পতি যুথিকা এবং মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে প্রতিষ্ঠান এবং এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নানা প্রভাগন্ডা ছড়িয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করারও অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৫টা নাগাদ হাসপাতালের সার্বিক নিরাপত্তা, বিদেশীদের নিরাপত্তার স্বার্থে হাসপাতাল কম্পাউন্ডে পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!