যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে আমতলীতে শোকসভা | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু
যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে আমতলীতে শোকসভা

যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে আমতলীতে শোকসভা

আমতলী প্রতিনিধিঃ

যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর, যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে আমতলী সংবাদিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ইউনিয়ন সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন সাবেক আহবায়ক পরিতোষ কর্মকার,সহ-সভাপতি মোঃ হোসাইন আলী কাজী, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক নাসির উদ্দিন ও এইচএম কাওসার মাদবর। এছাড়াও বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, আমতলী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পদক পৌর মেয়র মতিয়ার রহমান,পৌর আওয়ামীলীগ সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, মোঃ আখতারুজ্জামান বাদল খান,অ্যাডভোকেট আলহাজ্ব নুরুল ইসলাম, মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, মোঃ হারুন অর রশিদ হাওলাদার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জিএম মুছা, উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক জিএম ওসমানী হাসান, পৌর যুবলীগ সভাপতি বরগুনা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফ ও উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক প্রমুখ। শোক বার্তায় নেতৃবৃন্দ শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাহফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!