মহিপুর ওসিকে ১৫ হাজার টাকা না দেয়ায় নির্যাতিত নারীর মামলা নেয়নি ওসি | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
মহিপুর ওসিকে ১৫ হাজার টাকা না দেয়ায় নির্যাতিত নারীর মামলা নেয়নি ওসি

মহিপুর ওসিকে ১৫ হাজার টাকা না দেয়ায় নির্যাতিত নারীর মামলা নেয়নি ওসি

বিশেষ প্রতিবেদকঃ

মহিপুর থানার ওসি মো: মনিরুজ্জামানকে ১৫ হাজার টাকা না দেয়ায় নির্যাতনের শিকার ভুক্তভোগী এক নারীর মামলা নেয়নি ওসি। ২০ জুলাই সোমবার সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ডালবুগঞ্জ গ্রামের মাছুমা বেগম।

সোমবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ডালবুগঞ্জ গ্রামের নাজেম আলী সিকদার’র স্ত্রী মাছুমা বেগম (৩০) বলেন, ’জমিজায়গা সংক্রান্ত বিরোধের জেরে একই ইউনিয়নের পেয়ারপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী আবু জাফর ওরফে শিবলু গাজী (৪০) তার জমিতে খূঁটি বসাতে শুরু করলে তিনি বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে শিবলু কাঠের খাটিয়া দ¦ারা মাথা লক্ষ্য করে আঘাত করলে তিনি দুই হাত দিয়া ফেরানোর চেষ্টা করেন। এসময় উক্ত আঘাত তার ডান হাতে পড়ে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। মাছুমার আর্তচিৎকারে তার স্বামী এসে তাকে রক্ষার উদ্দেশ্যে কাঠের খাটিয়া হস্তগত করে তা ছুঁড়ে ফেলে দেয়। পরবর্তীতে শিবলুর স্ত্রী আফিয়া আক্রমনের উদ্দেশ্যে শিবলুর হাতে ধারালো দা সরবরাহ করে। যা দিয়া শিবলু পুন:রায় আমার মাথার উপর কোপ দেয়ার চেষ্টা করলে আমি বাম হাত দিয়ে ফেরানোর চেষ্টা করি। উক্ত কোপ আমার বাম হাতের কব্জির উপর পড়ে গুরুতর কাটা জখম হয়। এসময় আমার পিতা, ভাই সহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া ও পরবর্তীতে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা করায়। পরে কিছুটা সুস্থ হয়ে আমি আমার চিকিৎসা ব্যবস্থা পত্র, এক্সরে প্লেট নিয়ে মহিপুর থানায় অভিযোগ দিতে গেলে ওসি আমাকে আজ কাল বলে ঘুরাইতে থাকে। তাঁর দাবীকৃত ১৫হাজার টাকা না দেয়ায় তিঁনি আমার মামলা নেয়নি।’

কলাপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে স্থানীয় গনমাধ্যম কর্মীরা সহ ভুক্তভোগী নারী মাছুমার সাথে উপস্থিত ছিলেন তার তার স্বামী, পিতা ও ছোট ভাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!