কলাপাড়ায় স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী কারাগারে | আপন নিউজ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ মানুষের ভালোবাসায় মুগ্ধ ইউএনও মাহমুদুল হাসান; বদলে যাচ্ছে গলাচিপার দৃশ্যপট গলাচিপায় ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা গলাচিপায় নবজাতককে পা’চা’রে’র ঘটনায় গ্রে’ফ’তা’র-২, নবজাতক উ’দ্ধা’র ধানের ন্যায্যমূল্য ও সিন্ডিকেট ভাঙার দাবিতে কলাপাড়ায় কৃষক সমাবেশ-বি’ক্ষো’ভ মি’ছি’ল কলাপাড়া হাসপাতালে জেনারেটর আছে, তেল নেই; আইপিএস আছে, ব্যাটারি নষ্ট “যু’দ্ধ থামাও, পৃথিবী বাঁচাও” স্লোগানে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন-অবস্থান কর্মসূচি কলাপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের নীলগঞ্জ ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন আমতলীতে ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁ/দা না দেয়ায় ঠিকাদারকে পি’টি’য়ে জ’খ’ম
কলাপাড়ায় স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী কারাগারে

কলাপাড়ায় স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী কারাগারে

মো: এনামুল হক, কলাপাড়া অফিসঃ 

কলাপাড়ায় স্ত্রীর যৌতুকের নির্যাতনের বিচার দাবীতে দায়েরকৃত মামলায় স্বামী কারাগারে।
জানা গেছে, উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের মৃত আবদুল আজিজ মালের বিধবা কন্যা তাসলিমা বেগমের সঙ্গে একই এলাকার আবদুল হক তালুকদারের পুত্র আবদুল জলিল তালুকদারের ৭ মাস আগে মুসলিম শরীয়ত অনুযায়ী রেজিস্ট্রিকৃত কাবিনে বিবাহ হয়। বিবাহের পর কিছুদিন সংসার জীবন সুখে ছিল। পরে তাছলিমার বাবার বাড়ী পায়রা সমুদ্র বন্দর নির্মানের জন্য অধিগ্রহণ করেন। ঐ অধিগ্রহনের ক্ষতিপুরনের টাকা উত্তোলন প্রক্রিয়াধীন। তখন থেকে ৫ লক্ষ টাকার জন্য আঃ জলিল তালুকদার স্ত্রী মোসাঃ তাছলিমা বেগমকে বিভিন্নভাবে চাপ সৃস্টি করে আঃ জলিল। তার দাবীকৃত যৌতুকের টাকা দিতে রাজি না হওয়ায় স্বামী জলিল তালুকদার তাসলিমা বেগমকে শারীরিক মানসিক নির্যাতন চালিয়ে বাড়ী থেকে ১০ জুলাই শুক্রবার তাড়িয়ে দেয়। এনিয়ে এলাকায় দেন দরবার করে কোন সুরহ করতে না পেরে গত ২১ জুলাই স্বামী আবদুল জলিল তালুকদার(৫৩), সতিন মাজেদা বেগম (৪১), প্রথম স্ত্রীর পুত্র সোহেল (২৪) কে আসামী করে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি পেয়ে আমলে নিয়ে আবদুল জলিল তালুকদারের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানার আদেশ প্রদান করেন। ঐ গ্রেফতারী পরোয়ানা পেয়ে কলাপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে লালুয়া থেকে আবদুল জলিল তালুকদারকে গ্রেফতার করে কোর্টে সোর্পদ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন আদেশ দেন।
এখবর এলাকায় ছড়িয়ে পড়লে অন্যান্য তাছলিমা বেগমকে নানা ভাবে জীবন নাশের হুমকি দিচ্ছে বলে তাছলিমা জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!