গলাচিপায় অবৈধভাবে চাষের জমিতে রাস্তা নির্মান | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
গলাচিপায় অবৈধভাবে চাষের জমিতে রাস্তা নির্মান

গলাচিপায় অবৈধভাবে চাষের জমিতে রাস্তা নির্মান

bty

সঞ্জিব দাস, গলাচিপাঃ

পটুয়াখালীর গলাচিপায় স্থানীয় চৌকিদারের সহায়তায় অবৈধভাবে আনিচ হাওলাদার (৬২) নামের এক কৃষকের রেকর্ডীয় চাষের জমিতে একটি নির্দিষ্ট বাড়ির ব্যক্তিগত রাস্তা নির্মান করার অভিযোগ উঠেছে উমর শরীফ (৩৫), মজিবর শরীফ (৪০), আনোয়ার শরীফ (৩৮), জাহাঙ্গীল শরীফ (৪০), হালিম শরীফ (৩০), মুসা শরীফ (২৫) ও কামাল শরীফের (৩৫) বিরুদ্ধে। অভিযোগকারী জমির মালিক কৃষক আনিচ হাওলাদার উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিম হাওলা গ্রামের মৃত ফয়জর আলী হাওলাদারের ছেলে। আর অভিযুক্তকারীরা একই গ্রামের বাসিন্দা। এ নিয়ে ভুক্তভোগী কৃষক আনিচ হাওলাদার তার বাড়ির উত্তর পাশে ধান ক্ষেতের জমিতে মঙ্গলবার দুপুরে মাটির রাস্তা নির্মানে বাধা দিতে গেলে কা ন আলী শরীফের ছেলে উমর শরীফের নেতৃত্বে উপরোল্লেখিত অভিযুক্তকারীরা একজোট হয়ে তাকে মারধর করে। সরেজমিনে গিয়ে জানা যায়, কিছু দিন পূর্বে স্থানীয় চৌকিদার জালাল প্যাদার সহায়তায় অন্যায়ভাবে আনিচ হাওলাদারের চাষের জমিতে মাটির রাস্তা নির্মান করেছেন উমর শরীফ ও তার সহযোগীরা। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা খানকে অবহিত করা হলে তিনি রাস্তা নির্মানের কাজ বন্ধ রাখার জন্য উমর শরীফকে নিষেধ করেছেন। ইউপি চেয়ারম্যানের নিষেধ করা সত্তে¡ও উমর শরীফ তার দলবল ও বাড়ির মহিলাদেরকে নিয়ে মঙ্গলবার দিন পুনরায় মাটির রাস্তা নির্মান করতে আসে। এসময় কৃষক আনিচ হাওলাদার বাধা দিতে গেলে এলোপাথারি কিল ঘুষি লাথি মেরে তাকে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে কৃষক আনিচ হাওলাদার বলেন, আমার বাড়ির উত্তর পাশের ধান ক্ষেতের মধ্যে দিয়ে উমর শরীফ তার লোকজন নিয়ে জোরপূর্বক রাস্তা তৈরি করেছে।আমার জমির দক্ষিন পাশে যেখানে খাস জায়গা আছে সেখানে তাদের বাড়ির ব্যক্তিগত রাস্তা করার জন্য আমি তাদেরকে বলেছি। কিন্তু ওরা আমার জমির মধ্যে দিয়েই রাস্তা করেছে। আমি বাধা দিতে গেলে ওরা আমাকে এলোপাথারি কিল ঘুষি লাথি মারে। এতে আমার নাক দিয়ে অনেক রক্ত ঝরে। ন্যায় বিচার পাওয়ার জন্য আনিচ হাওলাদার উমর শরীফ ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন বলে জানান। এ বিষয়ে অভিযুক্তকারী উমর শরীফ বলেন, জালাল চৌকিদার ও এলাকার লোকজনের সাথে আলোচনা করেই আমরা রাস্তা তৈরি করেছি। আমরা জোরপূর্বক রাস্তা তৈরি করিনি। এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. আলীম হাওলাদার বলেন, উমর শরীফ ও তার বাড়ির লোকজন এলাকার কোন মানুষের সাথে আলোচনা না করেই জোরপূর্বক আনিচ হাওলাদারের কৃষি জমিতে মাটির রাস্তা তৈরি করেছে। আমি নিষেধ করা সত্তে¡ও ওরা অন্যায়ভাবে রাস্তা তৈরি করেছে। আমি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছি। কিন্তু চেয়ারম্যান কাজ বন্ধ করা সত্তে¡ও ওরা গায়ের জোরে রাস্তার কাজ করেছে। এ বিষয়ে স্থানীয় চৌকিদার জালাল প্যাদার কাছে জানতে চাইলে তিনি বলেন, আনিচ হাওলাদার তার জমির মধ্যে দিয়ে রাস্তা করার জন্য অনুমতি দেয়ায় উমর শরীফদেরকে আমি রাস্তা করতে বলেছি। এখন আনিচ হাওলাদার আবার রাস্তার কাজ বন্ধ করতে চান কেন তা আমি জানি না। এ ব্যাপারে রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা খান বলেন, আমি উমর শরীফকে রাস্তার কাজ করতে নিষেধ করেছি। পরে জানতে পারলাম আমার নিষেধ সত্তে¡ও ওরা জোরপূর্বক কাজ করেছে। তাই আমি আনিচ হাওলাদারকে আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দিয়েছি। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!