ফেইসবুক গ্রুপ ৯৩’র “দেখা হোক দূর্যোগ শেষে” | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
ফেইসবুক গ্রুপ ৯৩’র “দেখা হোক দূর্যোগ শেষে”

ফেইসবুক গ্রুপ ৯৩’র “দেখা হোক দূর্যোগ শেষে”

আপন নিউজ ডেস্কঃ

করোনাকালীন এ মহামারীর সময় সারা বাংলাদেশের এস এস সি ৯৩ ব্যাচের ফেইসবুক কেন্দ্রীক গ্রুপ “আমরা ৯৩”একঝাক গানের বন্ধুরা, মিলে বর্তমান প্রেক্ষাপটের ভিত্তিতে সময়োপযোগী চমৎকার একটি গান তৈরি করেছেন, সেই গানের ভিডিও গতকাল “আমরা ৯৩”র পেইজে এডমিন ওমর ফারুকের মাধ্যমে রিলিজ দেয়া হয়। পাশাপাশি বাংলাদেশেসহ বিশ্বের সবাই যেনো গানটি দেখতে পায় সেই লক্ষ্যে শাহীন আহমেদের নিজস্ব ইউটিউব চ্যানেল শাহীন ভোকালিস্টে ও গানটি অবমুক্ত করা হয়।

গানের শিরোনাম–দেখা হোক দূর্যোগ শেষে । গানের কথা লিখেছেন ৯৩”র বন্ধু জাহিদুল হক সুমিত, সুর করেছেন ৯৩”র বন্ধু সঙ্গীত শিল্পী শাহীন আহমেদ এবং মিউজিক কম্পোজিশন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক সুমন কল্যান।

এ গানে গিটার বাজিয়েছেন ৯৩”র বন্ধু বাহাদুর আফজাল। গানে কন্ঠ দিয়েছেন ৯৩”র বন্ধু শাহীন আহমেদ, বাহাদুর আফজাল, জাহিদুল হক সুমিত, মাকসুদ মাসুম, আনিসা বিনতে আবদুল্লাহ, মনির হোসেন, শরিফ মোহাম্মদ তারেক, ইকবাল হোসেন রানা, তানিয়া আলম, সুলতানা পারভিন চৌধুরী সুমি, মিজান রহমান।

শাহিন বলেন, এর আগেও সুমিত আর আমি মিলে আরো একটি গান করেছিলাম সামনের সারির করোনা যুদ্ধাদের নিয়ে, যে গানের শিরোনাম ছিলো “জাতীয় বীর” এবং সেটা অনেক বেশি প্রশংসিত হয়েছিলো । মূলত সেখান থেকেই এ গানটি করার উৎসাহ পাই।“আমরা ৯৩” আমাদের প্রাণের সংগঠন , সেখানে বেশ কিছু বন্ধুরা বিভিন্নভাবে গানের সাথে সম্পৃক্ত, তাই সবাই মিলে গানটি করার সাহস আসলে সেখান থেকেই আসে। আশা করি গানটি সবার ভালো লাগবে ।

গানটির চমৎকার একটি ভিডিও নির্মাণ করেছেন সাঞ্জিব সাহা এবং সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন এস আর এস আলি।

ভিডিওটির কাভার ডিজাইন করেছেন চিত্রশিল্পী ইসমাইল গনি হিমন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!