গলাচিপায় র‌্যাব-৮ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ | আপন নিউজ

শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের ঝু’ল’ন্ত মর’দে’হ উ’দ্ধা’র, স্বামী জিজ্ঞাসাবাদে কলাপাড়ায় অবৈধ জাল বন্ধ কর, মৎস্য সম্পদ রক্ষা কর শীর্ষক মতবিনিময় সভা কলাপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত কলাপাড়ায় এই প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠা, কার্যক্রম শুরু কলাপাড়ায় ভ্রাম্যমাণভাবে অবৈধ ওষুধ বিক্রি: ৩ জনকে জরিমানা কলাপাড়ায় কোষ্টগার্ডের অমানবিক নি’র্যা’ত’নে’র বি’রু’দ্ধে প্রতিবা’দ ও মা’ন’ব’ব’ন্ধ’ন আমতলীতে ব’জ্রপা’তে দুই কৃষক নি-হ’ত কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা কলাপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় সভা কলাপাড়ায় চিরনিদ্রায় শায়িত নার্সিং শিক্ষার্থী অনিতা; প্রেমিকের বি’রু’দ্ধে হ’ত্যার অভিযোগ
গলাচিপায় র‌্যাব-৮ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল সহ আটক-১

গলাচিপায় র‌্যাব-৮ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল সহ আটক-১

সঞ্জিব দাস, গলাচিপাঃ

গলাচিপায় র‌্যাব-৮ অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালসহ একজনকে আটক করেছে। উপজেলার রতনদী তলতলী ইউনিয়নের উলানিয়া বাজার থেকে ৫০ কেজি অবৈধ কারেন্ট জালসহ দুলাল চন্দ্র নাথের ছেলে সাধন চন্দ্র নাথ (৩২) নামের ১ জনকে গ্রেফতার করেছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যার সময় অভিযান পরিচালনা করে সাধন চন্দ্রের গোডাউন থেকে উক্ত অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ কারেন্ট জালের ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন, সিনিয়র এএসপি মো. ইফতেখারুজ্জামান ও এএসপি মো. মাহিদুল হাসানসহ অন্যান্য র‌্যাব সদস্যরা। পরে র‌্যাব বাদী হয়ে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করে। জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও গ্রেফতারকৃত আসামীকে গলাচিপা থানায় হস্তান্তর করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!