আমতলীতে জাতির জনকের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেকারদের মাঝে ঋণ বিতরন | আপন নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ
আমতলীতে জাতির জনকের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেকারদের মাঝে ঋণ বিতরন

আমতলীতে জাতির জনকের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেকারদের মাঝে ঋণ বিতরন

আমতলী প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বেকার যুব ও যুব মহিলাদের মাঝে ঋণ বিতরন করা হয়েছে।
জানাগেছে, উপজেলার বেকার যুব ও যুব মহিলাদের আত্ম কর্মসংস্থান হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এ লক্ষে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। ওই প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আমতলী যুব উন্নয়ন অধিদপ্তর শনিবার জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিুবর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৯ জন বেকার যুব ও যুব মহিলাদের মাঝে ৮ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরন করেন। উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, আমতলী থানার ওসি শাহ আলম হাওলাদার, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন অফিসার সৈয়দ ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খান, মোঃ শহীদুল ইসলাম মৃধা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, হারুন অর রশিদ হাওলাদার ও আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!