কলাপাড়ায় উচ্ছেদের মিশন ব্যর্থ হওয়ায় ভূমিদস্যু শাহজাহান মুন্সীর দৌড়ঝাঁপ | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়ায় উচ্ছেদের মিশন ব্যর্থ হওয়ায় ভূমিদস্যু শাহজাহান মুন্সীর দৌড়ঝাঁপ

কলাপাড়ায় উচ্ছেদের মিশন ব্যর্থ হওয়ায় ভূমিদস্যু শাহজাহান মুন্সীর দৌড়ঝাঁপ

আপন নিউজ, নিজস্ব প্রতিবেদকঃ
কলাপাড়ায় স্বামী প্রতিবন্ধী আজিজ (৫৫) কে নিয়ে সুদীর্ঘ ৩০ বছর ধরে ওয়াপদার ঢালে বসবাস করে আসছে রাশিদা (৫০)। মাথা গোঁজার সম্ভল তাদের ওটুকোই। বিকল্প কোন জমাজমি বা বাড়ি ঘর কিছুই নেই। তবুও বসত ভিটা থেকে উচ্ছেদ করার জন্য ভূমিদস্যু একই গ্রামের মৃত জালাল মুন্সীর পুত্র শাহজাহান মুন্সী ও তাঁর অপর দুই ভাই ছিদ্দিক মুন্সী ও মাছুম মুন্সী উঠে পরে লেগেছে। প্রতিনিয়ত দেয়া হচ্ছে হুমকী।
ভূমিহীন রাশিদা কোন উপায় না পেয়ে একই গ্রামের মৃত জালাল মুন্সীর পুত্র শাহজাহান মুন্সী ও তাঁর অপর দুই ভাই ছিদ্দিক মুন্সী ও মাছুম মুন্সীর বিরুদ্ধে ভুক্তভোগী রাশিদা বেগম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ সুপার কার্যালয় ও স্থানীয় সাংবাদিকদের বরাবর অভিযোগ দিয়েছেন।
অভিযোগ দেওয়ার পর থেকে ভূমিদস্যু শাহজাহান মুন্সীর দৌড়ঝাঁপ শুরু হয়। স্থানীয়ভাবে কোন প্রকারের সুবিধা করতে না পেয়ে বরিশালে গিয়ে কতিপয় সাংবাদিকদের দিয়ে ভুল তথ্য সরবরাহ করে সংবাদ প্রচারে হুমকি দিয়ে যাচ্ছে ওই রাশিয়া পরিবারকে।
ভুক্তভোগী রাশিদা বেগম ওই অভিযোগে বলেন,  উপজেলার ৬ নং মহিপুর ইউনিয়নের পুরান মহিপুর গ্রামের একজন হতদরিদ্র। পুরান মহিপুর সরকারী ওয়াপদার ঢালে ছোট্র একটি ঝুপড়িঘর তৈরী করে সুদীর্ঘ ৩০(ত্রিশ) বছর ধরে প্রতিবন্দী স্বামী, পুত্র সন্তান নিয়ে বসবাস করে আসি। এ সামান্য ঝুপড়ি ঘরটি ছাড়া আমার অন্য কোন ঘরবাড়ি বা জায়গা জমি নেই।
এলাকার ভূমিদস্যু শাহজাহান মুন্সী ও তাঁর অপর দুই ভাই ছিদ্দিক মুন্সী ও মাছুম মুন্সী অত্যন্ত খামখেয়ালী স্বভাবের লোক। তারা শালিশ বিচার ও আইন কানুন মানেনা এবং দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী। অন্যের জমাজমি জোড় করে দখল করা তাদের নেশা এবং পেশা। সম্প্রতি তারা ভুক্তভোগী রাশিদার বসত ঘর সংলগ্ন ওয়াপদার বাহিরে প্রায় ৫/৬ একর সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে মাছের ঘের ও ধানের জমি চাষাবাদ করে ভোগ দখল করে আসছি। তারা বসত ভিটা থেকে তাদেরকে স্বপরিবারে উচ্ছেদ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং প্রায়ই দলবল নিয়ে তাদের ঘরের সামনে এসে রাশিদা ও তার প্রতিবন্ধী স্বামীর নাম ধরিয়া বিভিন্ন অশ্লিল ভাষায় গালিগালাস করে এবং আমার ঘর দরজা ভেঙ্গে অন্য স্থানে যাওয়ার জন্য  হুমকী প্রদান করে। তারা থানায় আমাদের বিরুদ্ধে নালিশ করলে আমাকে পুলিশ দ্বারা হয়রানী করাসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছে। সর্বশেষ বিগত ২৪-০৬-২০২০ ইং তারিখ বুধবার সকাল আনুমানিক ১০ টার সময় উল্লেখিত শাহজাহান ও মাছুম মুন্সী ভুক্তভোগী রাশিদা বেগমের ঘরের সামনে এসে এক সপ্তাহের মধ্যে তাদের ঘর দরজা ভেঙ্গে অন্য স্থানে চলে যাওয়ার জন্য বলে। অন্যথায় তাদের হাত-পা ভেঙ্গে পঙ্গু করে দিবে এবং মিথ্যা মামলা দিয়ে সর্বশান্ত করবে বলে হুমকী দেয় বলে অভিযোগে প্রকাশ। এ ব্যপারে রাশিদা বেগমকে জিজ্ঞেস করলে সে জানায় প্রভাবশালী ওই ব্যক্তিদের ভয়ে আমরা সদাসর্বদা ভীত সন্ত্রস্থ আছি। তারা যে কোন সময় আমাকে অথবা আমার পরিবারের অন্য সদস্যদের খুন জখম করতে পারে এবং আমার ঘর বাড়ি জ্বালাইয়া দিতে পারে।
অভিযোগ দেওয়ার পর থেকে ভূমিদস্যু শাহজাহান মুন্সী দৌড়ঝাঁপ শুরু হয় কোন প্রকারের সুবিধা করতে না পেরে বরিশাল গিয়ে বিভিন্ন সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ করার হুমকি দিয়ে আসছে।
রাশিদা কে উচ্ছেদ না করা পর্যন্ত তাদের দৌড়ঝাঁপ থামবে না বলে সূত্র জানিয়েছেনন।
অভিযুক্ত শাহজাহান মুন্সীর বক্তব্য জানার জন্য মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়, তাই বক্তব্য দেওয়া হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!