কলাপাড়া প্রেসক্লাবে শিশু পাচার ও সহিংসতা রোধে সংবাদ সম্মেলন | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা
কলাপাড়া প্রেসক্লাবে শিশু পাচার ও সহিংসতা রোধে সংবাদ সম্মেলন

কলাপাড়া প্রেসক্লাবে শিশু পাচার ও সহিংসতা রোধে সংবাদ সম্মেলন

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ

শিশু পাচার ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মপরিকল্পনার আলোকে সরকারী হেল্পলাইগুলোর কার্যকরী বাস্তবায়নের দাবিতে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে পিসিটিএসসিএন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শরীফুল্লাহ রিয়াজ।
মঙ্গলবার বিকাল ৫টায় কলাপাড়া প্রেসক্লাবের সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শরীফুল্লাহ রিয়াজ বলেন, সরকার মানব পাচার বন্ধে জাতীয় কর্ম পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন করে আসছে। সরকারের এ উদ্যোগ থাকা সত্বেও মামলা দায়ের, ভিকটিম ঠিক মতো সনাক্ত না হওয়াসহ অধিকাংশ মামলা কোর্টের বাইরে মিমাংশা করে ফেলা হচ্ছে। তাদের দাবি শিশু সুরক্ষা নিশ্চিত করা ও শিশু পাচার রোধ সহ শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারের আরও বেশি সম্পৃক্ত ও উদ্যোগী হওয়ার দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন এসডিএ’র সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন, তারুন্য সংগঠনের শিশু সদস্য দ্বীপাঞ্জন সরকার ও আমিনুল ইসলাম প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!