বরিশালে বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজ “রানা বস” | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
বরিশালে বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজ “রানা বস”

বরিশালে বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজ “রানা বস”

আপন নিউজ, বরিশাল অফিস:

বরিশাল কোতয়ালী থানা এলাকার চরমােনা‍ই ট্রলারঘাটে এক মাদক ব্যবসায়ীকে আত্মসর্ম্পন খরচ বাবদ টাকা আদায়ের অভিযোগ উঠেছে ভূঁইফোর একটি নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয়দানকারী যুবকের বিরুদ্ধে। বরিশাল সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ড হাটখোলা রোডের বাসিন্দা রুস্তুম হাওলাদারের ছেলে রানা হাওলাদার ওরফে ‘রানা বস’ দীর্ঘদিন ধরে নগরীসহ আশপাশের ‍এলাকায় এমন অপকর্ম চালিয়ে আসেছন বলে জানা গেছে।

যদিও রানা হাওলাদার জানিয়েছেন, তিনি এই বাংলা নামক একটি পত্রিকার বরিশাল প্রতিনিধি। তার দাবী, মাদক ব্যবসায়ী ওই পরিবারের পক্ষে নিউজ করার জন্য কিছু টাকা এনেছিলেন। পরে আবার তা ফেরত দিয়েছেন।

বরিশাল কোতয়ালী থানার এক কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে ওই পরিবারের কাছ থেকে টাকা এনেছেন, এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে রানা প্রতিবেদকের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং দেখা করার জন্য অনুরোধ করেন।

সূত্র মতে, নগরীর চরমােনা‍ই ট্রলারঘাট এলাকার বাসিন্দা একটি পরিবারের বিরুদ্ধে মাদক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। সে কারনে পুলিশ সেই পরিবারকে সর্তক করে দিয়ে আসেন।

এই খবর জানতে পেরে রানা হাওলাদার ওরফে রানা বস মাদক ব্যবসায়ী সেই পরিবারের সাথে যোগাযোগ করে ১২ হাজার টাকা দাবী করেন। বিনিময়ে কোতয়ালী থানা পুলিশের সাথে সমঝোতা করিয়ে দিবেন বলে প্রলোভন দেখায়। ওই পরিবারের সদস্য মিঠু জানান, রানা অনেকগুলো পত্রিকার কার্ড দেখিয়ে বলে সমস্যার সমাধান করে দিবেন। বিনিময়ে তাকে ১২ হাজার টাকা দিতে হবে। সে কোতয়ালী পুলিশের এক কর্মকর্তার ঘনিষ্ঠজন বলে নিজেকে পরিচয় দিয়ে টাকা নেয়। তবে বিষয়টি জানা জানি হলে সাড়ে ১১ হাজার টাকা ফেরত দিয়ে যায়। বাকি পাঁচ শ টাকা খরচ করে ফেলেছে বলে রানা জানান।

অভিযুক্ত রানা হাওলাদার বলেন, আমি তাদের কাছ থেকে নিউজ করার জন্য সাড়ে ৪ হাজার টাকা নিয়েছিলাম। সেই টাকাতো ফেরত দিয়ে দিয়েছি।

তিনি দাবী করেন, পত্রিকায়তো বেতন নাই। নিউজ করার খরচতো অনেকেই নেয়। আমিও নিয়েছি। কিন্তু শেষে টাকা দিয়ে দিয়েছি। রানা বলেন, তাদের সাথে আমার মধ্যের ভুল বোঝাবুঝি শহরের একটি পত্রিকা অফিসে বসে শালিস হয়েছে। (মুঠোফােনে কথোপকথন রেকর্ড সংরক্ষিত)

চরমােনা‍ই ট্রলারঘাটের বাসিন্দা তানিয়া জানান, স্থানীয় কাউন্সিলর ও এলাকাবাসীদের সাথে আমাদের ঝামেলা চলছে। এ ঘটনা শুনে রানা বাসায় আসে। এসে টাকা দাবী করেন। তার চাপে পরে আমরা টাকা দিতে বাধ্য হয়েছি। তিনি এখনো আমাদের বিভিন্ন ধরেনের হুমকি দিচ্ছে। আমাদের বিভিন্ন মামলায় ফাঁসাবে বলেছে। আমরা ভয়ে আছি।

বরিশাল কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত লিখিত কােন অভিযোগ পাইনি। জিম্মি করা বা চাঁদাবাজী প্রতিরোধে আমরা জিরো টলারেন্স।অভিযোগ পেলে চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!