কলাপাড়ায় জমি চাষ করতে গেলে সন্ত্রাসী হামলা: এলাকায় আতংক – আপন নিউজ

বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
কলাপাড়ায় জমি চাষ করতে গেলে সন্ত্রাসী হামলা: এলাকায় আতংক

কলাপাড়ায় জমি চাষ করতে গেলে সন্ত্রাসী হামলা: এলাকায় আতংক

রিপোর্টঃ মো: এনামুল হকঃ

কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে ক্রয়কৃত মালিকদের উপর সন্ত্রাসী হামলাসহ হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ। অভিযোগে উল্লেখ, করেন ৫৭ বছর আগে রেকডিয় মালিক জয়নাল আবেদ্দিন শিকদারের কাছ থেকে ডাঃ মীর আবুল হাসেম খরিদ সূত্রে মালিক খেকে ১৯৭৭ সনে ছয়খানা কবলা দলিল মূলে ৫.৩৫ একর ভূমি আবুল কালাম আযাদ ও আতাহার আলী ঐ জমি খরিদ সূত্রে মালিক থেকে কলাপাড়া সহকারী কমিশনার ভূমী ১৯৭৯- ৮০ সনে মিউটিশন মামলা নম্বর ২৮১- ১০৪ মূলে রেকর্ড সংশোধন পূর্বক ভোগ দখল করে আসছেন। পরবর্তিতে বি এস ২০০ নং খতিয়নে রেকর্ড হয়। এবং কলাপাড়া পায়রা বন্দরের ফোরলেন রাস্তা নির্মানের জন্য ২০১৭-১৮ এল এ কেস নম্বর ০৬/২০১৭-১৮ মূলে ০.৭২ একর ভ’মি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত তালিকায় জমি মালিক আবুল কালাম আযাদ ও আতাহার আলীর বরাবরে নামে নোটিশ প্রদান করেন। ২২ আগষ্ট শনিবার সকেল ৮ টায় ক্রয় সূত্রে জমির মালিক জমি চাষাবাদ করতে গেলে নামধারি চিহ্নিত সন্ত্রাসী বাহিনী প্রধান মোশাররফ হোসেন শিকদারের নেতৃত্বে মঞ্জু, জাকির, রাসেল আলমগীর সহ এক দল সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি চাষাবাদ করার পাওয়ার টিলার মেশিন টি বন্ধ করে দেয় । এবং জমি মালিকদের ভয়ভিতি দেখায় এ নিয়ে এলাকায় আতংকে রয়েছে বহু পরিবার বলে জানান স্থানীয়রা। এক পর্যায় কলাপাড়া থানা পুলিশ এস আই মোঃ জাকির হোসেন ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। স্থানীয় ও জমির মালিক এ সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে চায়। এবিষয়ে মোশাররফ হোসেন শিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি গনমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। তাই তার দেওয়া হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!