কলাপাড়ায় থৈ থৈ পানিতে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান; ভাইরাল | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কলাপাড়ায় থৈ থৈ পানিতে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান; ভাইরাল

কলাপাড়ায় থৈ থৈ পানিতে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান; ভাইরাল

আপন নিউজ ডেস্কঃ
করোনাকাল। তার ওপরে অস্বাভাবিক জোয়ারে বাড়িঘর, উঠানে কোমর সমান পানি। কিন্তু তাতে কী; সখের কোন সীমাবদ্ধতা নেই। গ্রামের মানুষের অংকের হিসেবে নাকি ‘ সখের তোলা আশি টাকা।’ আর তাইতো ব্যতিক্রমী, দূর্যোগের মধ্যে উপজেলার লালুয়া শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ফকিরের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান এভাবে সম্পন্ন হয়েছে। থৈ থৈ পানির মধ্যে বর-কনেকে বসিয়ে গায়ে হলুদের অনুষ্ঠানের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আলোচনায় উঠে আসে। যখন লালুয়ার রাবনাবাদ পাড়ের হাজারো পরিবারের চুলায় হাঁড়ি ওঠেনি। টানা চার দিনের অস্বাভাবিক দুই দফার জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে মানুষের বাড়িঘর চালচুলা সব ডুবে গেছে। ভাঁটিতে একটু পানি কমলে তারপরে ঘরের চৌকির ওপরে মাটির তৈরি আলগা চুলায় যার সঙ্গতি ছিল সে রান্না করেছেন। অর্ধাহার-অনাহারে ছিল শত পরিবার। সোমবার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। জলোচ্ছ্বাসের চাপ কমেছে। এমন ভরা দূর্যোগের মধ্যে লালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফকিরের গায়ে হলুদ আলোচিত-সমালোচিত হয়েছে। হাস্যরসও করেছেন কেউ কেউ। লালুয়ার কলাউপাড়া গ্রামের বাড়িঘর উঠান পানিতে থৈ থৈ করা অবস্থায় ২২ আগস্ট এ অনুষ্ঠান হয়েছে।
জানা গেছে, মহিউদ্দিন ফকির রাঙ্গাবালী উপজেলার গাববুনিয়া গ্রামে হান্নান মিয়ার মেয়েকে ২৯ জুলাই বিয়ে করেন। ২০ আগস্ট তিনি নববধূকে বাড়িতে নিয়ে আসেন। ২২ আগস্ট গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়। জোয়ারের কোমরসমান পানিতে বাড়ির উঠানে প্লাস্টিকের চেয়ারে বর-কনেকে বসিয়ে এ অনুষ্ঠান করেন সজনেরা। মহিউদ্দিনের বাবা বারেক ফকির জানান, কী করমু। চারদিক, ঘরবাড়ি, উঠান পানিতে ডুবে গেছে। কই যাবেন। বাধ্য হয়ে অনুষ্ঠান করেছেন। এলাকার মানুষের এ সময় কষ্টের জন্য তিনিও ব্যথিত। মহিউদ্দিন জানান, আগেই তারিখ নির্ধারিত ছিল। আত্মীয়-সজনেরা চলে আসায় দূূর্যোগপূর্ণ পরিস্থিতি থাকলেও কোনমতে অনুষ্ঠান সম্পন্ন করতে হয়েছে। তবে মহিউদ্দিন এই দিনটিকে তার কাছে স্মরনীয় বলে উল্লেখ করে চারিপাড়ার রাবনাবাদ পাড়ের ভাঙ্গা বেড়িবাঁধ মেরামত করে এলাকার মানুষের দূর্ভোগ লাঘবের দাবি করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!