গলাচিপায় বশারের মিথ্যা মামলার শিকার গোলখালীর অনেকে | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
গলাচিপায় বশারের মিথ্যা মামলার শিকার গোলখালীর অনেকে

গলাচিপায় বশারের মিথ্যা মামলার শিকার গোলখালীর অনেকে

মো. নাসির উদ্দিন, গলাচিপাঃ

গলাচিপায় বশার হাওলাদার বাদী হয়ে ছফের হাওলাদার, রফিক, জানে আলম হাওলাদার, হেলাল হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও জানে আলম হাওলাদার জানান, বশার হাওলাদার তার ফুপুর জমি আত্মসাৎ করে দলিল করেছে। আমরা তার প্রতিবাদ করায় আমাদের বিরুদ্ধে বশার হাওলাদার একাধিক মামলা করেছে। এ বিষয় নিয়ে রফিক হাওলাদার বলেন, আমাদের পাশের এক জমির প্রকৃত মালিক মৃত. হযরত আলী। তার নিজ ঘরের পাশে গাছ লাগানোকে কেন্দ্র করে বশার হাওলাদার হযরত আলীর স্ত্রী সাবিনা বেগমকে এলোপাথারীভাবে পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে। সাবিনা বেগম তার নিজ বাড়ি গোলখালী ইউনিয়নে বড় গাবুয়া গ্রামে পড়ে আছে। এ বিষয় নিয়ে বশার হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান। ইউপি সদস্য আঃ রব মিয়া বলেন, বশারকে একাধিকবার ইউনিয়ন পরিষদের মাধ্যমে ডাকা হলেও বশার না গিয়ে কোর্টে মিথ্যা মামলা করেন। ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, বিষয়টি আমি শুনেছি। চৌকিদার দিয়ে বশারকে ইউনিয়ন পরিষদে ডাকা হবে।

০১৭৩৯৫৭০৫১২

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!