তালতলীতে হত্যা চেষ্টা মামলার আসামীর মরদেহ উদ্ধার | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত কলাপাড়ায় ভু’ল চিকিৎসা ও রোগীর সাথে প্র’তা’রণার অভিযোগ; তদন্তের দাবি আমতলীতে আ’গু’নে পু’ড়ে ৭টি দোকান ছা’ই; পথে বসছেন ব্যবসায়ীরা ফেইক আইডিতে অপপ্র’চারের অভিযোগে আমতলীতে জালাল ফকিরের সংবাদ সম্মেলন কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তালতলীতে হত্যা চেষ্টা মামলার আসামীর মরদেহ উদ্ধার

তালতলীতে হত্যা চেষ্টা মামলার আসামীর মরদেহ উদ্ধার

আমতলী প্রতিনিধি।।

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকার দশকানি নামক স্থান থেকে হত্যা চেষ্টা মামলার আসামী মোঃ দুলাল মুন্সির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে।
জানাগেছে, উপজেলার মালিপাড়া গ্রামের হত্যা চেষ্টা মামলার আসামী মোঃ দুলাল মুন্সি গত ১০ সেপ্টেম্বর আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতে উপজেলার মালিপাড়া গ্রামের ফুফা শ^শুর মোঃ সিদ্দিকুর রহমান ও ফুফু শ^াশুড়ী মোসাঃ মাহিনুর বেগমের নামে তিন লক্ষ টাকার চুরি মামলা করেন। এ ঘটনার জের ধরে পরের দিন ফুফু শ^াশুরী মাহিনুর বেগম বাদী হয়ে দুলালের বিরুদ্ধে তালতলী থানায় হত্যা চেষ্টা মামলা করেন। হত্যা চেষ্টা মামলার পর থেকে দুলাল মুন্সি নিখোঁজ হয়। দুলালের স্বজনরা বহু খোজাখোজি করে তাকে পায়নি। সোমবার দুপুরে স্থানীয়রা দুলালের মরদেহ নিশানবাড়িয়া খেয়াঘাট এলাকার দশকানি নামক স্থানে কেওড়া গাছের সাথে ঝুলন্ত দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওইদিন বিকেলে দুলালের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নিহত দুলাল মুন্সির ভাই মোঃ জামাল হোসেন বলেন, আমার ভাইকে সিদ্দিকুর রহমান ও তার লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, দুলালের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!